দিনাজপুরের খানসামায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে গ্রামের প্রত্যন্ত এলাকার মহিলাদের মাঝে ডিজিটাল সেবা পৌঁছে দেয়া এবং বাল্যবিবাহ, সন্ত্রাস, জঙ্গিবাদসহ বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক ‘তথ্য আপা’র উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন তথ্য আপা প্রকল্পের আওতায় উপজেলার খামারপাড়া ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে ৫০ জন গ্রামীণ সুবিধা বঞ্চিত নারীদের নিয়ে তথ্য আপার ৬০তম উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাশিদা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এটিএম সুজাউদ্দীন লুহিন শাহ্। এসময় বিশেষ অতিথি উপজেলা পরিষদের মহিলা ভাইস্ চেয়ারম্যান আফরোজা পারভিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মঞ্জুরুল হক, খামারপাড়া ইউপি চেয়ারম্যান আবুবক্কর সিদ্দিক চৌধুরী, বীরমুক্তিযোদ্ধা নওশাদ, তথ্য সেবা সহকারী পলি রায়, সবিতা রায় প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা তথ্য সেবা কর্মকর্তা উম্মুল খায়ের মোছা. জাকিয়া খাতুন।

মো. রফিকুল ইসলাম, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 

















