শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গাছের সঙ্গে ধাক্কায় সাদুল্লাপুরের এক ঠিকাদার নিহত

রংপুরের মিঠাপুকুর উপজেলায় গাছের সঙ্গে মোটরসাইকেল ধাক্কা লেগে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার সাইফুল ইসলাম (৪০) নামের এক ঠিকাদার নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৯ মার্চ) সন্ধ্যা ৭ টার দিকে মিঠাপকুর উপজেলার মির্জাপুরের বেলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সাইফুল ইসলাম সাদুল্লাপুর উপজেলার দক্ষিণ দূর্গাপুর গ্রামের মৃত জেল হকের ছেলে। পেশায় তিনি ঠিকাদারি কাজ করতেন এবং সাদুল্লাপুর শহরের পোষ্টঅফিস সংলগ্ন বাসায় বসবাস করছিলেন।

স্বজনরা জানায়, সাইফুল ইসলাম তার প্রয়োজনীয় কাজ সারতে মোটরসাইকেল যোগে মিঠাপুকুরের দিকে যাচ্ছিলেন। সন্ধ্যা ৭ টার দিকে বেলতলী এলাকায় পৌঁছিলে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ছিটকে পড়ে যায়। এসময় গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাইফুলকে মৃত্যু ঘোষণা করে। এরপর রাত ১০ টার দিকে সাইফুলের মরদেহ সাদুল্লাপুরে আনা হয়।

গাইবান্ধায় ট্রাকচাপায় মসজিদের খাদেম নিহত

গাছের সঙ্গে ধাক্কায় সাদুল্লাপুরের এক ঠিকাদার নিহত

প্রকাশের সময়: ১০:৪৬:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২