গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা বিএনপির আয়োজনে প্রতিকী অনশন কর্মসূচি পালন করা হয়েছে। নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ও সরকারের সর্বাগ্রাসী দুর্ণীতির প্রতিবাদে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার সকাল থেকে বিকেল ৩ টা পর্যন্ত সাদুল্লাপুর দলীয় অস্থায়ী কার্যালয় চত্বরে এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, সাদুল্লাপুর উপজেলা বিএনপি’র আহবায়ক ছামছুল হাসান ছামছুল, সদস্য সচিব আব্দুস ছালাম মিয়া, সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুর রহিম মন্ডল, যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম মন্ডল, আনোয়ারুল ইসলাম, মোস্তফা রহমান, রেজাউন্নবী লেবু, হারুন অর রশিদ হারুন, রোস্তম আলী, রেজাউল করিম রন্জু, জিয়াউর রহমান সুইট বকশী, খন্দকার মোস্তাক আহম্মেদ শাকিল, জামিউল আহসান মামুন, আ,স,ম সাজ্জাদ হোসেন পল্টন, শাহ আলম মিয়া, সদস্য শফিউল ইসলাম স্বপন, টেলিজার রহমান বাচ্চু, শাফিউজ্জামান শাফি, আবু রেজা মানিকসহ আরও উপস্থিত ছিলেন নয়ন কবির নয়ন, শফিয়াজ্জামান, রন্জু মিয়া, মাহাবুর রমান, জাহিদুল ইসলাম, আবু সুফিয়ান ও মানিক খন্দকার প্রমুখ।
এ কর্মসূচি শেষে ধাপেরহাট ইউনিয়ন বিএনপি’র আহবায়ক শাহ মোস্তাফিজুর রহমান আল-আমিনের মৃত্যুতে শোক বিবৃতি জানান নেতাকর্মীরা।

তোফায়েল হোসেন জাকির, জাগো২৪.নেট: 

















