রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

নবাবগঞ্জে সড়কে ঝরল ৩ প্রাণ

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার সড়ক দূর্ঘনায় তিনজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহতরা হলেন নবাবগঞ্জ উপজেলার  উত্তর শ্যামপুর গ্রামের মোঃ রবিউল ইসলামের ছেলে রিমন ইসলাম(২২), কাঁচদহ গ্রামের মোঃ জাহিদুল ইসলামের ছেলে সাব্বির হোসেন(২৩),নারায়নপুর গ্রামের মোঃ ইয়াসিন আলীর ছেলে কিবরিয়া (৩০) ।
বৃহস্পতিবার ( ৩০ মার্চ) অনুমান রাত ১২ ঘটিকার সময় উপজেলার আলমনগর স্থানে এই  দুর্ঘটনাটি ঘটে।
থানা ও স্থানীয়রা সূত্রে জানা যায়,নবাবগঞ্জ বাজার হতে মোটরসাইকেল নিয়ে কাচদহের দিকে যাওয়ার পথে আলমনগর বাজার নামক স্থানে পৌঁছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডান পাশে গাছের সাথে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। এতে মাথায় প্রচন্ড আঘাত পেয়ে ঘটনাস্থলেই মোটরসাইকেলের ৩ আরোহী নিহত হয়। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে লাশ উদ্ধার করেন।
 নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফেরদৌউস ওয়াহিদ ঘটনা সত‍্যতা স্বীকার করে জাগো২৪.নেট-কে বলেন,নিহতদের পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ নিজ নিজ অভিভাবকের নিকট হস্তান্তর করা হযেছে।

নবাবগঞ্জে সড়কে ঝরল ৩ প্রাণ

প্রকাশের সময়: ০৯:২১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২