শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বেগম রোকেয়া স্মৃতি সংঘের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

দিনাজপুরের চিরিরবন্দরে মহান স্বাধীনতা দিবস উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বেগম রোকেয়া স্মৃতি সংঘ ও পাঠাগার। অনুষ্ঠানে উপজেলার সকল মহিলা কর্মকর্তাদের বেগম রোকেয়া সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠিত হয়েছে। গত ৩১ মার্চ সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার সাতনালা ইউনিয়নের ঘন্টাঘর বাজারে বেগম রোকেয়া স্মৃতি সংঘ ও পাঠাগার চত্বরে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আয়েশা সিদ্দীকা।

অনুষ্ঠানে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা বানুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) সুনীল কুমার সাহা, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. আহসানুল হক মুকুল, উপজেলা কৃষি অফিসার জোহরা সুলতানা, সাব রেজিষ্ট্রার উম্মে সালমা, স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. নাসরীন নাহার কনক, সহকারি সার্জন ডা. জর্জিনা হক হাসি, ভেটেরিনারী সার্জন ডা. মৌসুমি আক্তার, মহিলা বিষয়ক কর্মকর্তা রুনা পারভীন, জনস্বাস্থ্য উপ-সহকারি প্রকৌশলী হোসনে আরা, পল্লী বিদ্যুতের চিরিরবন্দর জোনাল অফিসের এজিএম ইশরাত সুলতানা, উপ-পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা রহমানিয়া সিরাজ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা হামিদুর রহমান, সহকারি শিক্ষা অফিসার মোস্তারিনাা বেগম, উপ-আনসার ভিডিপি কর্মকর্তা মোছা. সালমা বেগম, তথ্য সেবা কর্মকর্তা হাসিনা বানু প্রমূখ বক্তব্য রাখেন।

এছাড়াও সাতনালা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আজিজুল হক শাহ, বর্তমান চেয়ারম্যান এনামুল হক শাহ এবং স্বাগত বক্তব্য রাখেন বেগম রোকেয়া স্মৃতি সংঘের সভাপতি হাবিবুর রহমান পলাশ। অনুষ্ঠানে সকল মহিলা কর্মকর্তাগণকে বেগম রোকেয়া সম্মাননা স্মারক প্রদান করা হয়। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সরকারি দপ্তরের সকল কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে আয়োজিত অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

জনপ্রিয়

বিএনপি গায়ের জোরে ক্ষমতায় রয়েছে: নাহিদ ইসলাম

বেগম রোকেয়া স্মৃতি সংঘের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

প্রকাশের সময়: ১২:৪০:০১ অপরাহ্ন, শনিবার, ২ এপ্রিল ২০২২