গাইবান্ধার সাদুল্লাপুরে পাবদা মাছের সঙ্গে কার্প জাতীয় মাছের মিশ্রচাষ ব্যবস্থাপনা ও গুড একুয়াকালচার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এ প্রশিক্ষণে ৩টি ব্যাচে ৯০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করে।
উপজেলা মৎস্য ও প্রাণীসম্পদ কমিটির বাস্তবায়নে এবং উপজেলা পরিষদের আয়োজনে পৃথক ৩টি ব্যাচ গত ২৯ মার্চ থেকে শুরু হয়ে শেষ হয় ২ এপ্রিলে। প্রত্যেকটি ব্যাচে ২ দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাইকার অর্থায়নে প্রশিক্ষণের এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. রোকসানা বেগম। উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহারিয়া খাঁন বিপ্লব।
এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা মৎস্য কর্মকর্তা ফয়সাল আযম, উপজেলা মৎস্য কর্মকর্তা সিরাজাম মুনিরা সুমি, উপজেলা ডেভেলপমেন্ট ফেসিলিটেটর শবনম ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. ইসরাত জাহান স্মৃতি প্রমুখ।

স্টাফ করেসপন্ডেন্টে, বার্তা২৪.নেট 

















