রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

পলাশবাড়ীতে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় চলমান মাদক বিরোধী অভিযানে সোহেল তানভির (২৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। একই সঙ্গে ১ কেজি গাঁজা জব্দ করা হয়।

শনিবার (২ এপ্রিল) বিকেলে পলাশবাড়ী উপজেলার রংপুর-ঢাকা মহাসড়কে হানিফ পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস চেকিং করে ওই পরিমান গাঁজা জব্দ করাসহ  সোহেল তানভিরকে আটক করা হয়।

আটককৃত তানভির কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার শীলখুড়ি ইউনিয়নের দক্ষিণ ধলডাঙ্গা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

এ তথ্য নিশ্চিত করে পলাশবাড়ী থানার দায়িত্বরত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জাগো২৪.নেট-কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই পরিবহনে অভিযান চালানো হয়। এসময় তানভিরের হেফাজতে থাকা একটি কালো রঙের ব্যাগের ভেতর পলিথিন মোড়ানো কচটেপ দ্বারা বিশেষভাবে বাঁধানো অবস্থায় দুই পোটলায় ১ কেজি গাঁজা জব্দ করা হয়। এ নিয়ে তানভিরের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়।

প্রকাশের সময়: ০৯:০০:২৭ অপরাহ্ন, শনিবার, ২ এপ্রিল ২০২২