গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ শীর্ষক প্রকল্পের আওতায় এক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। রবিবার বিকেল আনুমানিক ৪টায় দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ঈসবপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এ মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ শীর্ষক প্রকল্পর এ সমাবেশের আয়োজন করে।
ইউপি চেয়ারম্যান মো. আবু হায়দার লিটনের সভাপতিত্বে মহিলা সমাবেশ প্রধান অতিথি হিসেবে গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ ওমর ফারুক দেওয়ান বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে দিনাজপুর জেলার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগম ও জেলা মাদদ্র্রব্য প্রতিরোধ কমিটির সদস্য ও অনুঘটক সংস্থার নির্বাহী পরিচালক মো. আনোয়ারুল ইসলাম বাবলু, সিনিয়র তথ্য অফিসার মো. সোহেল মিয়া, ইউপি সদস্য ফারুক হোসেন, মো. নজরুল ইসলাম ও মালেকা বেগম প্রমূখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ ব্রান্ডিং কার্যক্রম, মাদকের ভয়াবহতা, বাল্যবিবাহ ও সন্ত্রাস বিরোধী কার্যক্রম প্রতিরোধ, বিভিন্ন ক্ষেত্রে সরকারের অর্জিত সাফল্য, সরকারের বৃহৎ প্রকল্পসমূহ, তথ্য অধিকার, তথ্য প্রযুক্তির যথার্থ ব্যবহার, সাম্প্রদায়িক সম্প্রীতি, প্রতিহিংসা ও অপরাজনীতি, গুজব অপপ্রচার, নারীর ক্ষমতায়ন, নারীর স্বাস্থ্য সুরক্ষা, নারীর অধিকার প্রতিষ্ঠা, নারীর সামাজিক নিরাপত্তা কর্মসূচি, দূর্যোগকালীন নারীর সুরক্ষা, গ্রামীণ অর্থনীতিতে নারীর অংশগ্রহণ ও উদ্বুদ্ধকরণের মাধ্যমে উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে তৃণমূল পর্যায়ের নানা শ্রেণিপেশার শতাধিক মহিলা অংশগ্রহণ করে । এ সময় নারীর উন্নয়নে সরকারের বিভিন্ন পদক্ষেপ গ্রহণ বিষয়ে সচেতনতামূলক চলচ্চিত্র প্রদর্শন করা হয়।
মো. রফিকুল ইসলাম, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 

















