গাইবান্ধার সাদুল্লাপুরের মহেশপুর খাস পুকুর পুনঃখনন কাজের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মৎস্য অধিদপ্তরের জলাশয় সংস্কারের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি প্রকল্পের (২য় সংশোধী) আওতায় ওই পুকুরটির খনন কাজ শুরু করা হয়।
সোমবার দুপুরে উপজেলার ফরিদপুর ইউনিয়নের মহেশপুর খাস পুকুরে (সাড়ের দিঘি) এই খনন কাজের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহারিয়া খাঁন বিপ্লব। এসময় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা মৎস্য কর্মকর্তা ফয়সাল আযম, উপজেলা মৎস্য কর্মকর্তা সিরাজাম মুনিরা সুমি ও স্থানীয় সমাজসেবক আইয়ুব আলী সাদা প্রমুখ।
সাদুল্লাপুর উপজেলা মৎস্য কর্মকর্তা সিরাজাম মুনিরা সুমি জানান, গাইবান্ধা জেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে ০.৩৮৪ আয়তন (হেক্টর) এই পুকুরের গভীরতা (মিটার) হবে ০.৯। এর আওতায় ১৩ জন পুরুষ ও ৮ জন নারীসহ মোট ২১ জন সুফলভোগি রয়েছে।
তোফায়েল হোসেন জাকির, জাগো২৪.নেট: 

















