রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মানসিক ভারসাম্যহীন বাবা-মেয়ের চিকিৎসার দায়িত্ব নিলেন এসপি

মানসিক ভারসাম্যহীন বাবা ও মেয়ের উন্নত চিকিৎসার দায়িত্ব নিলেন গাইবান্ধা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম। সোমবার (৪ এপ্রিল) দুপুরে গাইবান্ধা সদর উপজেলার  খোলাহাটি ইউনিয়নের উত্তর আনালেরতারি গ্রামের মানসিক ভারসাম্যহীন বাবা আহাম্মদ আলী ও তার  মেয়ে রেহেনা খাতুনকে উন্নত চিকিৎসার জন্য পুলিশের এ্যাম্বুলেন্সযোগে  পাবনা মানসিক হাসপাতালে প্রেরণ করেন ও তার পরিবারকে খাদ্য সামগ্রী ও আর্থিক সহযোগীতা প্রদান করেন।

এসময় পুলিশ সুপার তৌহিদুল ইসলাম বলেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন গণমাধ্যমে ওই প্রতিবন্ধীদের নিয়ে সংবাদ প্রকাশ হয়। যা জেলা পুলিশের নজরে  আসে। এরই পরিপ্রেক্ষিতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে গাইবান্ধা সদরের আনালেরতরী গ্রামে পিতা আহাম্মদ আলী ও মেয়ে রেহেনাকে উন্নত চিকিৎসার জন্য জেলা পুলিশের পক্ষ থেকে পাবনার মানসিক হাসপাতালে প্রেরণ করা হচ্ছে।

তিনি আরো বলেন- আইনশৃঙ্খলা রক্ষার  পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজ জেলা পুলিশ করে যাচ্ছে। ইতিমধ্যে সদর উপজেলার নশরতপুর এলাকার মানসিক ভারসাম্যহীন একটি ছেলেকে উন্নত চিকিৎসার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা ও স্বাবলম্বী করতে সদয় পাতি নামে একটি দোকান ঘর উপহার দেয়া হয়। সে সঙ্গে সাদুল্লাপুর উপজেলার মানসিক ভারসাম্যহীন  তৌহিদকেও পাবনা মানসিক হাসপাতালে উন্নত চিকিৎসা করা হচ্ছে।

গাইবান্ধা ট্রাফিক অফিসার ইনচার্জ নূর আলম সিদ্দিক এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান হাসান মাহমুদ সিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার (বি সার্কেল) আবু লায়েছ মো. ইলিয়াস জিকু, খোলাহাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুম হক্কানী, জনকল্যাণ সোসাইটি দারিয়াপুর এর উপদেষ্টা লক্ষণ চন্দ্র প্রমুখ।

প্রকাশের সময়: ০৫:৫৮:৩৬ অপরাহ্ন, সোমবার, ৪ এপ্রিল ২০২২