দিনাজপুরের চিরিরবন্দরে দিনাজপুর-পাবর্তীপুর আঞ্চলিক সড়কে দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই সানোয়ার হোসেন (২০) এক মোটরসাইকেল চালক নিহত এবং অপর মোটরসাইকেলের দুইজন গুরুতর আহত হয়েছে। এসড়ক দূর্ঘটনাটি সোমবার দুপুর আনুমানিক ৩টার দিকে উপজেলার আব্দুলপুর ইউনিয়নের দিনাজপুর-পাবর্তীপুর আঞ্চলিক সড়কের হাজির মোড়ের পশ্চিমপাশে পেট্রোলপাম্পের সন্নিকটে ঘটেছে। নিহত সানোয়ার হোসেন (২০) উপজেলার ভিয়াইল ইউনিয়নের পূর্ব ভিয়াইল গ্রামের নজরুল ইসলামের ছেলে এবং চিরিরবন্দর ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেল যোগে সানোয়ার হোসেন চিরিরবন্দর থেকে পাবর্তীপুরে যাওয়ার পথে ওইস্থানে পৌঁছলে বিপরীতদিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সানোয়ার হোসেন নিহত হন এবং একরামুল হকের ছেলে নায়েক রহমান (২৫) ও সুব্রত কুমারের ছেলে খোকন রায় (১৬) গুরুতর আহত হয়। খবর পেয়ে চিরিরবন্দর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। তাদের মধ্যে দুইজনের অবস্থার আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য দিমেক হাসপাতালে প্রেরণ করেন।
চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলুর রশিদ জাগো২৪.নেট-কে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 

















