রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

গোবিন্দগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে  গৃহবধূসহ ২ জনের মৃত্যু

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় পৃথক স্থানে বিদ্যুৎস্পুষ্টে গৃহবধূসহ দুইজনের মৃত্যু হয়েছে। তারা হলেন, গৃহবধূ আকলিমা বেগম (৩৫) ও শিশু রায়হান বাবু (১১)।

সোমবার (৪ এপ্রিল) উপজেলার রাজাহার ইউনিয়নের বড়াইপাড়া গ্রামের গ্রামের তোজামের স্ত্রী আকলিমা বেগম বাড়ির পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন এসময় বিদ্যুৎ অফিসের বিচ্ছিন্ন করা বৈদ্যুতিক মিটারের ঝুলন্ত তারে জড়িয়ে সে মারা যায়। এলাকাবাসীর দাবি বিদ্যুৎ অফিসের দায়িত্ব অবহেলার কারনে এ ঘটনা ঘটেছে।

অপরদিকে, উপজেলার কোমপুর বাজার সংলগ্ন হাঁসবাড়ী রোডের মধ্যরামচন্দ্রপুর গ্রামের তৌহিদুল ইসলামের ছেলে রায়হান বাবু সোমবার সকাল ১১টার দিকে কোমরপুর বাজারের আব্দুস সালামের অটোবি কারখানায় কাজ করছিল। এরই মধ্যে ওই কারখানার টিনের চালার ওপর পাতা সরাতে উঠে। এসময় বৈদ্যুতিক লাইনের খোলা তান টিনের চালার সঙ্গে লেগে বিদ্যুতায়িত হয়ে  ঘটনাস্থলেই রায়হান বাবুর মৃত্যু হয়।

এবিষয়ে পল্লী বিদ্যুৎ অফিস এর ডিজিএম আকতারুজ্জামান বলেন, ঘটনাটি লোকমুখে শুনেছি। সরেরেজমিনে পরিদর্শন করা হবে।

প্রকাশের সময়: ০৭:৪১:৩০ অপরাহ্ন, সোমবার, ৪ এপ্রিল ২০২২