রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

চিরিরবন্দরে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

দিনাজপুরের চিরিরবন্দর থানা পুলিশ পৃথক দুইস্থানে অভিযান চালিয়ে কামাল হোসেন (২৭) ও লুৎফর রহমান (৩৩) নামে দুই মাদক ব্যবসায়ীকে গাঁজাসহ আটক করেছে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, দিনাজপুর পুলিশ সুপারের সার্বিক দিক নির্দেশনায়  সন্ধ্যা সাড়ে ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলুর রশিদের নেতৃত্বে উপজেলার সাতনালা ইউনিয়নের ইছামতি গ্রামের ডাঙ্গাপাড়ায় এস আই ইমদাদুর রহমানসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মো. কামাল হোসেনকে ৪৫০ গ্রাম গাঁজাসহ আটক করে। ধৃত মো. কামাল হোসেন ওই এলাকার মো. বরকত আলীর ছেলে।

অপরদিকে, একই রাতে আনুমানিক রাত আড়াইটায় উপজেলার নশরতপুর ইউনিয়নের দক্ষিণ নশরতপুর গ্রামের মহির মেম্বারপাড়ায় এস আই শাহ আলমসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মো. লুৎফর রহমানকে ১ কেজি গাঁজাসহ আটক করে। ধৃত মো. লুৎফর রহমান ওই এলাকার মৃত মফিরউদ্দিনের ছেলে।

চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলুর রশিদ জাগো২৪.নেট-কে গাঁজাসহ মাদক ব্যবসায়ীদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন । ধৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুইটি মামলা দায়ের হয়েছে। ধৃতদের আদালতে সোর্পদ করা হয়েছে।

প্রকাশের সময়: ০৬:১৫:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ এপ্রিল ২০২২