শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে সুমন মিয়া (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ এপ্রিল) উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের উত্তর কালিরখামার গ্রামে এ ঘটনা ঘটে। সুমন মিয়া ওই গ্রামের আশেক আলীর ছেলে।

স্থানীয় সুত্রে জানা গেছে, গতকাল সোমবার রাতে কালবৈশাখী ঝড়ে সুমনদের বাড়ির বৈদ্যুতিক লাইনের সঙ্গে ঘরের টিনের ঘর্ষণের সৃষ্টি হয়। এতে করে টিনের চালা বিদ্যুতায়িত হয়। মঙ্গলবার দুপুরে সুমন মিয়া ঘরের টিনের চাল মেরামত করার জন্য টিন স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

কঞ্চিবাড়ি ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মনোয়ার আলম সরকার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জনপ্রিয়

সুন্দরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

প্রকাশের সময়: ০৭:৪৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ এপ্রিল ২০২২