রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে মমতা প্রকল্পের ব্যানারে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

বিশ্ব স্বাস্থ্য দিবস আজ। দিবসটি উদযাপন উপলক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য বিষয়ে কাজ করে এমন বেসরকারি উন্নয়ন সংস্থাসমূহ নানা কর্মসূচি গ্রহণ করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত প্রতিপাদ্যের আলোকে সুন্দরগঞ্জ, তারাপুর ইউনিয়নে দিবসটি উদযাপন করছে।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকালে ‘সুরক্ষিত বিশ্ব, নিশ্চিত স্বাস্থ্য’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলার মমতা প্রকল্প তারাপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সামন থেকে একটি র‌্যালি বের হয়। পরে সেটি ইউনিয়নের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে গিয়ে শেষ হয়।

পরে মোকলেছুর রহমান এর সভাপতিত্বে ও সুরাইয়া আক্তার সুমির সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, আবুল কালাম আজাদ, সাংবাদিক লিয়ন রানা, To& CBS রুমা, এসময় গর্ভবতি মা ও শিশুদের স্বাস্থ্য নিয়ে কুইজ প্রতিযোগিতা হয়েছে।কুইজ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন ২০ জন। অংশ গ্রহণকারীরা গর্ভবতি মহিলা, গর্ভবতি মহিলার স্বামী ও শ্বাশুড়ি। বিজয়ী হন গর্ভবতি মহিলা ৪ জন,গর্ভবতি মহিলার স্বামী ৩ জন ও শ্বাশুড়ি ১ জন মোট ৮ জন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন।

এ সময় বক্তারা বলেন, সংক্রামক এবং অসংক্রামক সব ব্যাধির জন্যই বর্তমানে জলবায়ু পরিবর্তন দায়ী। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের মানসিক প্রশান্তি নষ্ট হচ্ছে, বাড়ছে উদ্বেগ-উৎকণ্ঠা। ফলে দীর্ঘমেয়াদি বিভিন্ন অসংক্রামক রোগ বাসা বাধছে আমাদের শরীরে। ফলে মানব স্বাস্থ্য ভালো রাখতে হলে আমাদের পৃথিবীর স্বাস্থ্যের দিকে আরও বেশি নজর দিতে হবে। পৃথিবী ভালো থাকলে, পৃথিবীতে বসবাস করা মানুষসহ অন্যান্য প্রাণী এবং জীববৈচিত্র্যও ভালো থাকবে।

প্রকাশের সময়: ০৪:৪৬:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ এপ্রিল ২০২২