শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

হাকিমপুরে সেমাই কারখানায় জরিমানা

দিনাজপুরের হাকিমপুরে চারটি সেমাই কারখানায় অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করেছেন ইউএনও। অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি ও বিএসটিআই এর অনুমোদন ছাড়ায় এসব কারখানা সেমাই তৈরির অভিযোগ। কারখানার তৈরির সেমাইও জব্দ করেন তিনি।
বৃহস্পতিবার দুপুরে হাকিমপুর উপজেলার ডাঙ্গাপাড়া এলাকায় বিএসটিআই ও পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে এসব জরিমানা করেন হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুর-এ-আলম ।
তিনি বলেন, কিছু অসাধু ব্যবসায়ী অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি করছে এমন অভিযোগে ভিত্তিতে রংপুরে বিএসটিআই এর সহযোগিতায় উপজেলার ডাঙ্গাপাড়া এলাকায় কয়েকটি সেমাই কারখানায় অভিযান পরিচালনা করি।
এসময় কারখানা গুলোতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সেমাই উৎপাদন ও সেগুলো বাজারজাত করা হচ্ছে। আবার বিএসটিআই এর অনুমোদন ছাড়াই তারা এই কারখানা গুলো পরিচালনা করছে। এসময় চারটি সেমাই কারখানা মালিককে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থ রক্ষায় ভ্রাম্যমান আদালতের এধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানিয়েছেন।
জনপ্রিয়

হাকিমপুরে সেমাই কারখানায় জরিমানা

প্রকাশের সময়: ০৫:৫৮:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ এপ্রিল ২০২২