গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় অবৈধভাবে ভেকু দিয়ে মাটি উত্তোলনের অপরাধে এক ব্যক্তির ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) বিকেলে উপজেলার দিগদারী-সিধনগ্রাম সীমানায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ্ত রায় দীপন।
জানা যায়, ওই স্থানে অবৈধভাবে ভেকু দিয়ে বাণিজ্যিক উদ্দেশ্যে মাটি উত্তোলন করে আসছিল এক ব্যক্তি। গোপন খবর পেয়ে সেখানে আকস্মিক ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ তথ্য নিশ্চিত করে পলাশবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ্ত রায় দীপন জাগো২৪.নেট-কে বলেন, জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 

















