রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বগুড়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণ, যুবক গ্রেফতার

বগুড়া সদরে বিয়ের প্রলোভনে এক নারীকে ধর্ষণের অভিযোগে রাজন মিয়া (২৭) নামের একজন যুবককে গ্রেফতার করেছে পুলিশ।  রাজন মিয়া সদর উপজেলার নিশিন্দারা ইউনিয়নের বারপুর লালীপাড়া গ্রামের (হাছেন পাগলার মাজার সংলগ্ন) রেজাউল করিমের ছেলে।

পুলিশ ও বিশ্বস্তসুত্রে জানা যায়, গ্রেফতার হওয়া রাজন বিবাহিত হওয়ার পরেও তার পরিচয় গোপন রেখে দীর্ঘদিন যাবত এক নারীকে বিয়ের প্রলোভন দিয়ে  শারিরীক সম্পর্ক গড়ে তোলে। পরবর্তীতে ওই নারী বিয়ের জন্য চাপ দিলে রাজন বিভিন্ন তালবাহানা করতে থাকে। এরই একপর্যায়ে ধর্ষণের শিকার ওই নারী নিরুপায় হলে বগুড়া সদর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।

এব্যাপারে ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির সাব ইন্সপেক্টর খোকন জাগো২৪-নেট-কে জানান, ভিক্টিম মামলা দায়েরের পরপরই পুলিশ অভিযান চালিয়ে আসামী রাজন মিয়াকে গ্রেফতার করে বৃহস্পতিবার বিজ্ঞ আদালতে আসামীকে প্রেরণ করা হয়েছে।

প্রকাশের সময়: ০৯:৩০:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ এপ্রিল ২০২২