রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

গোবিন্দগঞ্জে বিস্কুট ফ্যাক্টরী মালিকের কারাদণ্ড

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সেবা এণ্ড ব্রেড বিস্কুট ফ্যাক্টারীতে ভ্রাম্যমান অভিযান চালিয়েছে প্রশাসন। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লংঘন করায় ফ্যাক্টরীর মালিক শ্রী সঞ্জয় চন্দ্র মোদক (৩৫) কে সোয়া লাখ টাকা জরিমানা করা হয়। এই টাকা দিতে ব্যর্থ হওয়া তাকে করাদণ্ডা দেওয়া হয়।

শুক্রবার (৮ এপ্রিল)  উপজেলার কামদিয়া ইউনিয়নের বেসাইন গ্রামের ওই ফ্যাক্টরীতে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফ হোসেন।

তিনি বলেন, অস্বাস্থ্যকরভাবে ফ্যাক্টরীটি কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন শ্রী সঞ্জয় চন্দ্র মোদক। এ কারনে তাকে এক লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এই টাকা দিতে ব্যর্থ হওয়ায় তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডি করে গাইবান্ধা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। এছাড়াও ভোক্তা অধিকার বিরোধী কার্যের জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ অনুযায়ী ফ্যাক্টরীটি সীলগালাপূর্বক সাময়িকভাবে বন্ধ রাখার আদেশ প্রদান করা হয়েছে।

প্রকাশের সময়: ০৫:৩২:১২ অপরাহ্ন, শুক্রবার, ৮ এপ্রিল ২০২২