রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বগুড়ায় কুরআন শরীফ ও ঈদসামগ্রী বিতরণ

বগুড়া সদর উপজেলার এরুলিয়া ইউনিয়নের সোনারপাড়াস্থ বানদিঘী মডেল ইবতেদায়ী মাদ্রাসার আয়োজনে শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন শরীফ ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়। শুক্রবার সকালে মহতী এই আয়োজনে সভাপতিত্ব করেন মাওলানা মোস্তাফিজুর রহমান খন্দকার।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সরকারী শাহ সুলতান কলেজ এর সহকারী অধ্যাপক আইনুর রহমান। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “পবিত্র মাহে রমজানে এমন আয়োজন সকলের জন্য শিক্ষণীয়। শিক্ষার্থীদের মাঝে ঈদসামগ্রী দেয়ার মাধ্যমে তাদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করা একটি মহৎ উদ্দ্যেগ। এতে করে যারা সমাজের বিত্তবান আছেন তারাও নিজেরা নিজেদের জায়গা থেকে অসহায় দুঃস্থদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পারবে। এমন আয়োজনকে সাধুবাদ জানাই”। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সানমুন এডুকেশন সেন্টারের পরিচালক আলহাজ্ব রফিকুল ইসলাম, হাজী দানেশ আলেতন দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল মান্নান, মর্জিনা ইসমাইল মডেল মাদ্রসার পরিচালক মোখলেছুর রহমান মুকুল, বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব আলতাফ হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী খাইরুল ইসলাম, আল আমিন, আমিনুল ইসলাম, কে এম মানিকুর রহমান, সাকিউল আলম শাকিল। উক্ত মাদ্রাসার প্রধান শিক্ষক ও পরিচালক আব্দুশ শাকুর এর সঞ্চালনায় অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মাদ্রাসার পরিচালক তরিকুল ইসলাম মাসুম, জেলা অনলাইন প্রেসক্লাব এর সভাপতি মাকসুদ আলম হাওলাদার, শাহীন আলম প্রমুখ।

উল্লেখ্য, মাদ্রাসার শতাধিক শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন শরীফ ও ঈদসামগ্রী বিতরণ করা হয়।

বগুড়ায় কুরআন শরীফ ও ঈদসামগ্রী বিতরণ

প্রকাশের সময়: ০৮:৪৭:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৮ এপ্রিল ২০২২