চুরি, ছিনতাই, সন্ত্রাস, মাদক, দূর্নীতি, ইফটিজিং ও বাল্য বিবাহ মুক্ত সমাজ গড়তে প্রশাসনের সহযোগীতা কামনা করে বৃহস্পতিবার রাত ৯ টায় বগুড়া সদরের বাঘোপাড়া সরকার মার্কেটের সত্ত্বাধিকারী আব্দুল মালেকের সহধর্মীনী রুপসা পাটোয়ারী তার নিজস্ব কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। তিনি বলেন, আমি সমাজের একজন সচেতন নাগরিক হিসাবে দেখতে পারছি যে, আমার এলাকা সহ আশেপাশের এলাকায় চুরি, ছিনতাই সহ বিভিন্ন ধরনের অন্যায় বেড়েই চলেছে।তা প্রত্যক্ষ করছি। পুলিশের একার পক্ষে সমাজের সকল অন্যায় দুর করা সম্ভব নয়। তাই সমাজের সচেতন নাগরিক হিসাবে আমরাও পুলিশকে সহযোগীতা করতে চাই। এ অন্যায়গুলি সমাজ থেকে দুর করতে না পারলে বঙ্গবন্ধু ও তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সোনার বাংলা গড়ার স্বপ্ন থেমে যাবে। বিশেষ করে গত ৪/৪/২২ ইং তারিখে সদরের গোকুল ইউনিয়নের আগমনী কোল্ড ষ্টোরের দক্ষিণ পাশে একটি ভটভটি সহ স্থানীয়রা ৪ টি বিদেশী গরু আটক করে পুলিশে দেওয়ার পরও পুলিশ ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের পরিচয় জানার পরও তাদেরকে কি কারনে আটক করছেনা তা বোধগম্য নয়। এব্যাপারে জেলা পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি। জড়িতদের আটক করতে পারলেই এ এলাকার গরু চোরের সিন্ডিকেটের মূল হোতাদের মুখোশ উন্মোচন হবে বলে আমি মনে করি। তাই বিষয়টি গুরুত্ব সহকারে দেখা ও এলাকার স্কুল কলেজের সামনে থেকে বখাটেদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে বাল্যবিবাহ, সন্ত্রাস ও মাদক মুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য প্রশাসনের পাশাপাশি আমিও সহযোগীতা করতে চাই। এ জন্য তিনি সাংবাদিক ও সচেতন নাগরীকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
বাঘোপাড়ায় চুরি-ছিনতাই রোধে মতবিনিময়
-
এস আই সুমন, স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, বগুড়া - প্রকাশের সময়: ০৮:৫৫:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৮ এপ্রিল ২০২২
- ২৫
জনপ্রিয়


















