বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সাদুল্লাপুরের কামারপাড়া ইউনিয়ন যুবদলের কর্মী সমাবেশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ এপ্রিল) বিকেলে কামারপাড়া হাইস্কুল মাঠে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহবায়ক মাহিদুল ইসলাম মিঠু।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভুট্টু। বিশেষ অতিথি দপ্তর সম্পাদক নোমান সরকার, প্রধান বক্তা উপজেলা যুবদলের সদস্য সচিব রেজোওয়ান হোসেন সুজন।
এছাড়া উপজেলা যুবদলের সদস্য মোস্তাফিজুর রহমান, উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহজাহান মিয়া, সাবেক ছাত্রনেতা শামিম হাসান সাজু, সাজ্জাদুর রহমান সাজু প্রমুখ বক্তব্য দেন ।
এর আগে একটি শুভেচ্ছা র্যালী প্রধান সড়ক প্রদর্শন করা হয়। আলোচনা শেষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
স্টাফ করেসপন্ডেন্টে, বার্তা২৪.নেট 

















