বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে শক্তিশালী, বর্তমান আওয়ামী বাকশালী সরকারকে ক্ষমতাচ্যুত, নির্দলীয় সরকারের অধিনে সুষ্ঠ নির্বাচনের পরিবেশ সৃষ্টি,সাবেক ৩ বারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে বাংলাদেশে ফিরে নিয়ে এসে বাংলাদেশের গনতন্ত্র পুনঃরুদ্ধার সহ দ্রব্যমূল্যর উর্দ্ধগতি ও দেশের বিরাজমান পরিস্থিতি মোকাবেলায় শনিবার বিকালে বগুড়া সদরের নামুজা টেংরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির আয়োজনে সদর উপজেলা বিএনপির নব-নির্বাচিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক মাস্টারের সভাপতিত্বে ও ছাত্রনেতা শাহীন আলম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক ও বগুড়া পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ রেজাউল করিম বাদশা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আলী আজগর তালুকদার হেনা,সদর উপজেলা বিএনপির নব-নির্বাচিত সভাপতি এইচ এম মাফতুন আহমেদ খাঁন রুবেল, সাধারণ সম্পাদক এ্যাডঃ সৈয়দ জহুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবু সালেহ নয়ন, সাংগঠনিক সম্পাদক ও এরুলিয়া ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান আতিক,আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও নামুজা ইউপির সাবেক চেয়ারম্যান এসএম রাসেল মামুন,আনিছুর রহমান মুঞ্জু তালুকদার, ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আব্দুল হান্নান,সাংগঠনিক সম্পাদক এবিএম সিদ্দিক,বিএনপি নেতা জামিউর রহমান রুবেল, মকবুল হোসেন মাস্টার,মোকাম্মেল হোসেন মুকুট,কামাল হোসেন,আল আমিন পেস্তা,আব্দুল বাছেত, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তৌহিদ রহমান সহ বিএনপি,যুবদল,ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে দেশ ও জাতীর কল্যান কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
এস আই সুমন, স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, বগুড়া 


















