রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

শিবগঞ্জে গলায় ফাঁস দিয়ে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা!

বগুড়ার শিবগঞ্জে গলায় ওড়না পেঁচিয়ে এসএসসি পরীক্ষার্থী এক কিশোর আত্মহত্যা করেছে। আত্মহত্যাকারী শিক্ষার্থী নীরব হাসান (১৬) শিবগঞ্জ পৌর এলাকার বানাইল গ্রামের মোস্তার ছেলে। সে শিবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থী ছিলো।

শনিবার দুপুর ১টার দিকে তাদের বসতবাড়ীর ২য় তলায় তার শয়ন কক্ষে ফ্যানের সাথে গলায় ওড়না জড়িয়ে ফাঁস দিয়ে এ আত্মহত্যা করে। নীরবের মা নারজু বেগম বলেন, আমি আমার বাবার বাড়ি উপজেলার রায়নগর কৃষ্ণপুর গ্রাম থেকে দুপুর ১টার দিকে বাড়িতে এসে দেখি আমি ছেলে নীরব শয়ন ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলছে। আমি চিৎকার দিলে আমার স্বামী ও গ্রামবাসী বাহির থেকে ছুটে এসে তাকে উদ্ধার করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় বাড়ির ভিতরে কেউ ছিলোনা।

আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে শিবগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) রুম্মান হাসান জাগো২৪.নেট-কে বলেন, প্রাথমিকভাবে নীরবের মৃত্যু রহস্যজনক মনে হচ্ছে। তার মৃত্যুর কারণ জানা যায়নি। লাশটি পুলিশি হেফাজতে রয়েছে।

প্রকাশের সময়: ০৯:১৮:৪৪ অপরাহ্ন, শনিবার, ৯ এপ্রিল ২০২২