চলছে পবিত্র মাহে রমজান। এ মাসে ধর্মপ্রাণ দুস্থ পরিবারের মানুষরাও পালন করছে রোজা। এসব মানুষদের খাদ্য সামগ্রী দেবার পরিকল্পনা নেয় একদল তরুণ সমাজ। সেই কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করেছে তারা। অবশেষে দুস্থ-অসহায় মানুষের ঘরে ঘরে পৌঁছে দিলো নানা রকম খাদ্যপণ্য।
রোববার (১০ এপ্রিল) আলোকিত জীবন ও সমাজ কল্যাণ সংস্থার (বি.ই.এল.এস) ব্যানারে সাদুল্লাপুর উপজেলার ১১ ইউনিয়নের শতাধিক ছিন্নমূল মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে একঝাঁক তরুণ।
গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতির অর্থায়নে পণ্যসামগ্রী বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় পাতিল্যাকুড়ায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আলোকিত জীবন ও সমাজ কল্যাণ সংস্থার কেন্দ্রীয় সভাপতি মাহিন মিয়া।
বক্তব্য রাখেন, সহ-সভাপতি হারুন অর রশিদ, ইউনিয়ন কমিটির আসাদুজ্জামান সরকার, জুয়েল মিয়া, আনন্দ মিয়া, সুমন প্রধান, রাখু মণ্ডল, মেহেদী হাসান, মোকছেদুল ইসলাম, মাহমুদুল হক, আনোয়ারুল ইসলাম, সুমন আকন্দ, তরিকুজ্জামান প্রমুখ।
আলোচনা শেষে মাহিন মিয়ার নেতৃত্বে সংগঠনের তরুণ নেতা-কর্মীরা অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে রমজানের উপহার সামগ্রী পৌঁছে দেয়। এসব সামগ্রীর মধ্যে প্রত্যেককে বিনামূল্যে আলু, পেঁয়াজ, রসুন, ডাল, সেমাই, চিনি, তেল বিতরণ করা হয়।
উল্লেখ্য, আলোকিত জীবন ও সমাজ কল্যাণ সংস্থা (বি.ই.এল.এস) এটি একটি স্বেচ্ছাসেবী সংগঠন। যার প্রতিষ্ঠালগ্ন থেকে নানা ধরণের সামাজিক কর্মকাণ্ড বাস্তবায়ন করে চলেছে সংগঠনভূক্ত একঝাঁক উদীয়মান তরুণ। সমাজের অবহেলীত দুস্থ মানুষদের পাশে দাঁড়িয়ে বিভিন্ন সেবাদান অব্যাহত থাকায় ইতোমধ্যে নানা প্রসংসায় ভাসছে ওইসব নেতাকর্মীরা।

স্টাফ করেসপন্ডেন্টে, জাগো২৪.নেট 

















