দিনাজপুরের ঘোড়াঘাটে ঢাকা-দিনাজপুর মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেছে ঘোড়াঘাট কে.সি পাইলট স্কুল এ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। ১০ এপ্রিল রবিবার বেলা ১২ ঘটিকায় অত্র স্কুল এ্যান্ড কলেজের শিক্ষার্থীরা ও স্থানীয় জনগণ এ আন্দোলন করেন।
শিক্ষার্থীদের দাবী বিদ্যালয়ের চারপাশের পরিবেশ নষ্ঠ করে এখানে নির্মিত হচ্ছে সরকার কর্তৃক গুচ্ছগ্রাম। তাদের দাবী এ গুচ্ছগ্রাম আমরা চাইনা, আমরা চাই উক্ত জমিতে বিদ্যালয়ের জন্য নতুন ভবন নির্মাণ করা হোক। তারা প্রায় ৪০ মিনিট সড়ক অবরোধ করে রাখে। এ সময় মহাসড়কে অনেক যানজটের সৃষ্টি হয়, পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ আবু হাসান কবির শিক্ষার্থীদের শান্ত থাকার অনুরোধ জানান এবং তাদের আশ্বস্ত করেন বিদ্যালয়ের পাশে আশ্রয়ন প্রকল্প যাতে না হয়, সে ব্যাপারে ঊর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে সমাধান করা হবে। অতপর শিক্ষার্থীরা তাদের আন্দোলন সাময়িক স্থগিত করেন এবং শিক্ষার্থীরা বলেন তাদের দাবী যদি মানা না হয় তবে দাবি আদায়ের জন্য পুনরায় আন্দোলনে ফিরে যাবে।
আবু সুফিয়ান, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, ঘোড়াঘাট (দিনাজপুর) 

















