গতকাল শনিবার দিবাগত ভোর রাতে আকস্মিক ঝড় ও শিলা বৃষ্টিতে গাইবান্ধার সাঘাটা উপজেলায় উঠতি ইরি বোরো ফসল, গাছপালা, ঘরবাড়ী, শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষতি হয়েছে।
সরেজমিনে গিছে দেখা যায়, উপজেলার কচুয়া ইউনিয়নের ওসমানেরপাড়া দাখিল মাদ্রাসার ৬টি কক্ষের টিনের চালা উড়ে গিয়ে ছিন্ন ভিন্ন হয়ে পড়েছে। ফলে ছাত্র/ছাত্রীদের লেখাপড়ায় চরম বিঘ্ন ঘটছে। এছাড়াও উপজেলার ১০টি ইউনিয়নে হাজার হাজার বিঘা ইরি বোরো উঠতি ফসল শিলা বৃষ্টিতে বিনষ্ট হয়েছে। অসংখ্য গাছপালা,কাচা ঘরবাড়ী ভেঙ্গে পড়েছে। ওসমানেরপাড়া আদর্শ কৃষক মোশারফ হোসেন জানান, আমার ১ বিঘা জমির আটাশ ধানের ফসল ঝড়ে ও শিলা বৃষ্টিতে মাটিতে লুটিয়ে পড়েছে।
ওসমানেরপাড়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা এনামুল হক জানান, গতকালের ঝড়ে আমার মাদ্রাসার ব্যাপক ক্ষতি হয়েছে। আমার মাদ্রাসার এ ক্ষতির জন্য প্রসাশনের কাছে আর্থিক সহায়তার দাবি জানাই।
এব্যাপারে উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ সাদেকুজ্জামান জাগো২৪.নেট-কে জানান, গতকাল ঝড় ও শিলা বৃষ্টিতে ২১০ হেক্টর জমির ধান মাটিতে লুটিয়ে পড়েছে। এসব কৃষকদের ফসলের আংশিক ক্ষতি রক্ষার জন্য কৃষি দপ্তরে লোকজন সু-পরামর্শ দেয়ার জন্য মাঠে নেমেছে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 

















