গাইবান্ধা সুন্দরগঞ্জ পৌরসভার পূর্ব বাইপাস সিএনজি স্ট্যান্ড থেকে আড়াই কেজি গাঁজাসহ রোস্তম আলী (৫৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। রবিবার বিকেলে তাকে আটক করা হয়েছে। আটককৃত রোস্তম আলী ফুলবাড়ি থানার পৃর্ব কালিমপুর গ্রামের মৃত হেছার উদ্দিন এর ছেলে।
সুন্দরগঞ্জ থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করে জাগো২৪.নেট-কে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার পূর্ব বাইপাস সিএনজি স্ট্যান্ড থেকে আড়াই কেজি গাঁজাসহ হাতে নাতে রোস্তম আলীকে আটক করা হয়।
বিপুল ইসলাম আকাশ, করেসপন্ডেন্ট জাগো২৪.নেট, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) 


















