শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে ঘরবাড়ি ভাঙচুর ও ছিনতাইয়ের অভিযোগ!

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় পারিবারিক মনোমালিন্যের জের ধরে প্রতিপক্ষের বিরুদ্ধে টাকা ছিনতাইসহ ঘরবাড়ি ভাঙচুর ও মারধরের অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের জামালহাট গ্রামের তাহের মিয়ার ছেলে মিঠু মিয়ার সাথে প্রতিবেশী মৃত আত্তাব আলীর ছেলে জাহাঙ্গীর মিয়ার সাথে পারিবারিক মনোমালিন্য চলে আসছিল। এরই জের ধরে শুক্রবার(০৮ এপ্রিল) তারিখে মিঠু মিয়া পাশ্ববর্তী পীরগাছা উপজেলার পাঠক শিকড় গ্রামের মৃত কছর আলীর ছেলে নূর ইসলামের নিকট হতে জমি বন্ধক বাবদ ১ লক্ষ টাকা মোটরসাইকেল যোগে আনতে যান। টাকা নিয়ে ফিরে আসার পথে বামনডাঙ্গার আব্দুল খালেক মিয়ার বাড়ির সামনের পাকা রাস্তায় পৌঁছা মাত্রই জাহাঙ্গীর ও তার লোকজন তার গতিরোধপূর্বক মারধর করে সব টাকা ছিনিয়ে নেন। পরে জাহাঙ্গীর প্রাণ ভয়ে মোটরসাইকেল ছেড়ে দৌড়ে আব্দুল খালেকের বাড়িতে গিয়ে আশ্রয় নেন। অপরদিকে গত শনিবার (০৯ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ৩.৫০ মিনিটে জাহাঙ্গীর মিয়া তার লোকজন নিয়ে মিঠু মিয়ার বাড়িতে জোরপূর্বক অনাধিকার প্রবেশের মাধ্যমে ঘরদুয়ার ভাংচুর করে।

বিষয়টি ট্রিপল নাইনে ফোন করে জানালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এব্যাপারে সুন্দরগঞ্জ থানার তদন্ত ওসির সাথে কথা হলে তিনি জানান, লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে।

জনপ্রিয়

সুন্দরগঞ্জে ঘরবাড়ি ভাঙচুর ও ছিনতাইয়ের অভিযোগ!

প্রকাশের সময়: ০৯:১৮:২৮ অপরাহ্ন, রবিবার, ১০ এপ্রিল ২০২২