রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

খানসামায় চাষিদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

দিনাজপুরের খানসামা উপজেলায় আউশ ধান উৎপাদন বৃদ্ধি ও উৎসাহিত করতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে প্রণোদনা কর্মসূচীর আওতায় বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।  সোমবার সকালে উপজেলা কৃষি অধিদপ্তর বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ কার্যক্রমের আয়োজন করে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ভর্তুকি প্রদানের জন্য এ উপজেলায় ২ হাজার ৭০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বাছাই করা হয়েছে। অনুষ্ঠানে প্রতিজন কৃষককে দেয়া হয়েছে ৫ কেজি আউশ বীজ, ২০ কেজি ডিএফপি ও ১০ কেজি এমওপি সার।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাশিদা আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা বাসুদেব রায়, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, অতিরিক্ত কৃষি অফিসার ইয়াসমিন আক্তার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা, কৃষক-কৃষাণীসহ সুধীজন উপস্থিত ছিলেন।

প্রকাশের সময়: ০৪:০৪:২৫ অপরাহ্ন, সোমবার, ১১ এপ্রিল ২০২২