মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় এবং গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে স্থানীয় শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে আজ (১৩) এপ্রিল বুধবার প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাদেকুর রহমান। জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম রিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আবু লাইচ মো. ইলিয়াচ জিকু, কোষাধ্যক্ষ ওয়াহিদ মুরাদ লিমন, সদস্য রকিবুল হক চৌধুরী, আবু হাসনাদ বুলু, মাসুদুল হক মাসুদ, বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান প্রমুখ। এই খেলায় জেলার ৪টি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী দিনের খেলায় গাইবান্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ও গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় দল অংশ নেয়। আগামিকাল খেলায় অংশ নেবে মহিমাগঞ্জ উচ্চ বিদ্যালয় দল ও গাইবান্ধা পুলিশ লাইন্স স্কুল।

প্রকাশের সময়: ০৬:২০:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৩ এপ্রিল ২০২২