সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সাঁথিয়ায় আশ্রয়ণ প্রকল্পের ঘরের মেয়েকে ধর্ষণের চেষ্টা

পাবনার সাঁথিয়ায় প্রধানমন্ত্রীর দেয়া আশ্রয়ণ প্রকল্পে বসবাসরত তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার তেঁতুলিয়া আশ্রয়ণ প্রকল্পের পাশে মাঠে।

থানায় দেয়া লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, তেঁতুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ছুটির পর মঙ্গলবার বিকেলে বসবাসরত আশ্রয়ণ প্রকল্পে ফেরার পথে একই গ্রামের বাসিন্দা জালাল উদ্দিন (৫৫) ওই ছাত্রীকে মাঠের মধ্যে ঝাপটে ধরে ঘাসের জমিতে নিয়ে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করে। এ সময় ওই স্কুলছাত্রী নিরুপায় হয়ে ধর্ষণের চেষ্টাকারীকে হাতে কামড় দিয়ে রেহাই পায়। এ সময় তার চিৎকারে মাঠে কর্মরত কৃষকেরা ও তার মা এগিয়ে এলে ধর্ষক পালিয়ে যায়। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে সাঁথিয়া থানায় একটি অভিযোগ দায়ের করে। সাঁথিয়া থানার ওসি আশিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

প্রকাশের সময়: ০৬:৩২:২৯ অপরাহ্ন, বুধবার, ১৩ এপ্রিল ২০২২