সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সাঁথিয়ার বাজারে দুর্ধর্ষ চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা

পাবনার সাঁথিয়ার গৌরীগ্রাম বাজার তিনমাথা মোড়ে মিলন ইলেকট্রনিক্সের দোকানে দুর্ধর্ষ চুরি হয়েছে। সংঘবদ্ধ চোরেরা চালের টিন কেটে মোবাইল ফোন,ইলেকট্রিক সামগ্রী,নগদ টাকা ও সিসি ক্যামেরার ডিভিআর মেশিনসহ প্রায় পাঁচ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে।

মিলন ইলেকট্রনিক্সের দোকান মালিক মোতাহার হোসেন জানান,প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার রাত ১০টার দিকে সে দোকান বন্ধ করে বাড়ি চলে যায়। পরদিন শুক্রবার সকাল ৮ টার দিকে দোকান খুলতেই দেখে চালের টিন কাটা,ক্যাশ বাক্স ভাঙ্গা ও মালামাল এলোমেলো। এ সময় তিনি সব কিছু খুঁজে দেখেন দোকানের উপরোক্ত মালামালগুলি চোরেরা চুরি করে নিয়ে গিয়েছে। এ ব্যাপারে সাঁথিয়া থানায় তিনি লিখিত অভিযোগ দায়ের করেছেন। সাঁথিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় দোকান মালিক ও বাজারের ব্যবসায়ীদের মধ্যে প্রশ্ন জেগেছে ,নাইটগার্ড পাহাড়া থাকা অবস্থায় কিভাবে চুরি সংঘটিত হলো? এ ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে চুরি আতঙ্ক বিরাজ করছে।

প্রকাশের সময়: ০৭:৪৭:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ এপ্রিল ২০২২