সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

পীরেরহাট বান্নি মেলা শুরু না হতেই প্রকাশ্যে চলছে ছয়গুটির জুয়া খেলা

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের পীরেরহাট বান্নি মেলা আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে। ঐতিহ্যবাহী এ মেলাকে ঘিরে ইতোমধ্যে প্রকাশ্যে চলছে ছয়গুটির জুয়ার আসর।

গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হয়ে আজ শুক্রবার পর্যন্ত নানা ধরণের জুয়া খেলা চলতে দেখা গেছে। আগামীকাল শনিবারও জুয়া খেলা চলতে পারে বলে ধারণা করছে স্থানীয়রা।

এলাকাবাসী জানায়, পেশাদার জুয়ারীরা তাদের জুয়ার আসর বসানোর জন্য ইতোমধ্যে কতিপয় প্রভাবশালী ও দায়িত্বশীলদের সঙ্গে আতাঁত সম্পন্ন করেছে। এ সুবাদে মেলার ভেতর জুয়ার ফর্দি না বসানো শর্তে মেলার কিছুদুর বাহিরের বিভিন্ন বাড়িতে ও ঝোপ-জঙ্গল এবং কৃষকের মাঠে এই জুয়ার আসর বসানো হয়।

এদিকে, ওই মেলার জুয়ার ভিডিও চিত্র বিভিন্ন গণমাধ্যম কর্মীরা তাদের ফেসবুকে পোষ্ট দিলে অভিযান চালায় গাইবান্ধা ডিবি পুলিশ। শুক্রবার বিকেলে এ অভিযানের নেতৃত্ব দেন ডিবির উপপুলিশ পরির্দক মো. নওশাদ আলী। এসময় জুয়া খেলা ভেঙে দেওয়াসহ খেলার সরমাঞ্জাদি ছিড়ে ও আগুনে পুড়ে ফেলা হয়।  এছাড়া সন্ধ্যার পর ৬ জুয়ারিকে আটক করা হয়েছে।

পীরেরহাট বান্নি মেলায় জুয়া খেলার বিষয়ে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ সিরাজুল হক জানান, মেলায় কোনো প্রকার জুয়া নেই। তার পুরও পুলিশ পাঠানো হবে।

প্রকাশের সময়: ০৯:০৭:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ এপ্রিল ২০২২