মৎস্য খামার ব্যবসায়ী মো: তাজুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও পিবিআই কর্তৃক পুন: তদন্তের দাবীতে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী মানববন্ধন করেছে।
শুক্রবার (১৫ এপ্রিল) বিকেলে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের সোনালেরপাড় বাজারে এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে শতাধিক নারী-পুরুষ অংশ নেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন ভূক্তভোগীর স্ত্রী খাতিজা খাতুন, বাবা সিরাজুল ইসলাম, ভাই তৌহিদ হাসান, আব্দুল জোব্বার, সুলতান মাস্টারসহ অনেকে। বক্তরা বলেন, অবিলম্বে মৎস্য খামার ব্যবসায়ী মো: তাজুলের বিরুদ্ধে যে মিথ্যা করা হয়েছে তা প্রত্যাহার করাসহ পিবিআইএর তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর শফিকুল ইসলাম আসামীর পরিবারের কারো নামে চার্জশিট দিবে না মর্মে আসামীর বাবা সিরাজুল ইসলামের মো: আজগর আলীকে অনৈতিক আর্থিক লেনদেনের প্রস্তাব দেন। কিন্তু টাকা না দেওয়ায় তাজুলকে মামলায় জড়িয়ে ফাঁিসয়ে দেয়। তাই পুন:রায় তদন্ত করে প্রকৃত ঘটনা বের করার দাবি জানান আন্দোলনকারীরা।
অন্যাথায় আরও কঠোর কর্মসূচির ঘোষনা দেন মানববন্ধনকারীরা। মানববন্ধন শেষে সোনালেরপাড় বাজার-সুন্দরগঞ্জ সড়ক ২৫ মিনিট অবরোধ করে রাখে। এসময় রাস্তার উভয় পাশে যানজটের সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়ে সাধারণ যাত্রীরা।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 

















