সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

পীরগঞ্জে স্বামী-স্ত্রীসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রংপুরের পীরগঞ্জ থানা পুলিশ ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পৃথক পৃথক অভিযান চালিয়ে স্বামী-স্ত্রীসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

বৃহস্পতিবার রাতে উপজেলার রায়পুর ইউনিয়নের কানঞ্চগাড়ী ও বড়দরগা ইউনিয়নের গুর্জিপাড়া থেকে এদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার রোজবাহাপুর গ্রামের মৃত বাবলু চন্দ্রের ছেলে বাবু চন্দ্র, ধনশালা গ্রামের খোকা শেখের ছেলে রেজাউল শেখ, গুর্জিপাড়ার শফিকুল ইসলাম ও তাঁর স্ত্রী রোজিনা বেগম। অভিযানকালে ২ কেজি গাঁজা ও ২০ লিটার চোঁলাই মদ এবং এক হাজার লিটার চোলাই মদ তৈরীর কাঁচামাল উদ্ধার করা হয়েছে। পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল আ্উয়াল জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ২টি মামলা দায়েরের পর গতকাল শুক্রবার গ্রেফতারকৃতদের রংপুর জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

প্রকাশের সময়: ১১:১৮:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ এপ্রিল ২০২২