তোফায়েল হোসেন জাকিরঃ গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ঘাঘট নদের বিভিন্ন স্থানে অবৈধভাবে তোলা হচ্ছিল বালু। এ নিয়ে জাগো২৪.নেটসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার হয়। সংবাদটি প্রশাসনের নজরে আসে। এরপর ডিসি’র নির্দেশে অভিযান পরিচালনা করেন এসিল্যাণ্ড। এসময় বালু তোলার দুইটি মেশিন জব্দ করা হয়েছে।
রোববার (১৭ এপ্রিল) মেশিন জব্দের বিষয়টি নিশ্চিত করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাইফুর রহমান।
তিনি বলেন, জেলা প্রশাসনের নির্দেশে শনিবার দুপুরে সাদুল্লাপুর উপজেলার মধ্য ভাঙ্গামোড় স্থানে অভিযান পরিচালনা করা হয়। এখানে ঘাঘট নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছিলেন। এসময় কাউকে না পাওয়ায় বালু উত্তোলনের দুইটি মেশিন জব্দ করা হয়েছে। এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান এসিল্যাণ্ড।
তোফায়েল হোসেন জাকির, জাগো২৪.নেট 

















