বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধায় মাহুতের নিয়ন্ত্রণ হারিয়ে লোকালয়ে হাতি

গাইবান্ধায় মাহুতের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে লোকালয়ে ঢুকে পড়েছে একটি হাতি। এতে নষ্ট করছে কৃষকের ফসলের ক্ষেত। দিনভর চেষ্টা করেও নিয়ন্ত্রনে আসেনি। বন্য প্রাণীটির কাছে অসহায় প্রায় মাহুত, প্রাণী সম্পদ ও বনবিভাগ। এখন হাতির আতঙ্কে সময় পার করছেন শতশত শিশু নারী পুরুষ।

রবিবার (১৭ এপ্রিল) সকাল ১০ টার দিকে গাইবান্ধা সদরের রামচন্দ্রপুরে হঠাৎ মাহুতকে ছিটকে ফেলে দ্বিগ্বিদিক ছুটতে থাকে হাতিটি। কখনো লোকালয়ে আবার কখনো নেমে পড়ে ফসলের ক্ষেতে।

এরপর রামচন্দ্রপুর, সাহাপাড়া ইউনিয়ন ঘুরে বিকেলে হাতিটি ঢুকে পড়ে বল্লমঝাড় ইউনিয়নে। ফলে এসব এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক।

গাইবান্ধা ফায়ার সার্ভিসের এনামুল হক জানান, অনেক চেষ্টা করেও হাতিকে নিয়ন্ত্রনে আনতে পারেনি মাহুত। প্রাণী সম্পদ ও বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করলেও কোন লাভ হয়নি। সময় যত গড়াচ্ছে হাতির আক্রমনের ভয়ে অস্থির হয়ে পড়েছে গ্রামবাসী। তবে যেকোন অনাকাঙ্খিত ঘটনা এড়াতে তৎপর আছে ফায়ার সার্ভিস কর্মীরা।

গাইবান্ধা জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মাসুদুর রহমান ও বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম জানায় স্নায়ুবিক সমস্যার কারনে হাতিটির এমন পরিস্থিতি হতে পারে ধারনা করা হচ্ছে।  বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

প্রকাশের সময়: ০৬:২৪:৪১ অপরাহ্ন, রবিবার, ১৭ এপ্রিল ২০২২