সাদুল্লাপুরে প্রতিবণ্ধী উন্নয়ন সংগঠন উদ্যোগে রবিবার অর্ধশতাধিক প্রতিবন্ধী দের মাঝে সেমাই-চিনি বিতরণ করা হয়। এ উপলক্ষে সাদুল্লাপুর সরকারি কলেজ রোডস্থ সাদুল্লাপুর প্রতিবন্ধী উন্নয়ন সংগঠনের কার্যালয়ে এক আলোচনা সভা অুনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি পল্লী চিকিৎসক মো. ছাইয়েদুর রহমান ওরফে লাহা ডাক্তার। বক্তব্য রাখেন, বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির সাদুল্লাপুর উপজেলা শাখার সাবেক সভাপতি শ্রী রতন কুমার অধিকারী, দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি তাজুল ইসলাম রেজা, সেনাবাহিনীর সাবেক সদস্য রোকন মিয়া, সংগঠনটির সহসভাপতি মাহমুদুল হাসান, সদস্য মোঃ রবিউল ইসলাম প্রমূখ।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, সাদুল্লাপুর (গাইবান্ধা) 

















