সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে যুবলীগের ইফতার মাহফিল

গাইবান্ধার সুন্দরগঞ্জে আওয়ামী যুবলীগের আয়োজনে ইফতার, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে এ উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে ইফতার পূর্ব এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান লিটুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) মিসেস আফরুজা বারী। এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবলীগের সভাপতি সরদার মো. শাহীদ হাসান লোটন।
যুব নেতা শহিদুল ইসলাম রানার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক ও দহবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল আলম সরকার রেজা, পৌর আওয়ামী লীগের সভাপতি আহসানুল করিম চাঁদ, সহ-সভাপতি এটিএম মাসুদ-উল ইসলাম চঞ্চল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গোলাম মোস্তফা মুরাদ, বামনডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সভাপতি স্বপন রাম রায়, ধোপাডাঙ্গা ইউনিয়ন সভাপতি ফিরোজ মন্ডল, রামজীবন ইউনিয়নের যুগ্ম-আহ্বায়ক গওছল আযম পায়েল প্রমুখ। পরে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া শেষে উপস্থিত সবার মাঝে ইফতার বিতরণ করা হয়। এরআগে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের প্রয়াত নেতাকর্মীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

সুন্দরগঞ্জে যুবলীগের ইফতার মাহফিল

প্রকাশের সময়: ০৫:৫৭:০০ অপরাহ্ন, সোমবার, ১৮ এপ্রিল ২০২২