সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

গোবিন্দগঞ্জে সাঁওতাল হত্যার বিচারসহ বাপ-দাদার জমি ফেরতের দাবি আদিবাসীদের

গাইবান্ধার গোবিন্দগঞ্জে  তিন সাঁওতাল হত্যার দ্রুত বিচার, বাপ-দাদার জমি ফেরতসহ ৭দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন।

সোমবার (১৮ এপ্রিল) বিকেলে গোবিন্দগঞ্জের কাটামোড় এলাকায়  আদিবাসী ইউনিয়নের সভাপতি বার্নাবাস টুডুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সহকারি সাধারণ সম্পাদক মিহির ঘোষ, বাংলাদেশ আদিবাসী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি রেবেকা সরেন, আদিবাসী ইউনিয়নের কেন্দ্রীয় উপদেষ্টা সিপিবি নেতা বদিউজ্জামান বদি, সিপিবি’র জেলা সম্পাদকমন্ডলীর সদস্য গোলাম রব্বানী মুসা, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাধনা মহল, হাসিব উদ্দিন হোসেন, কৃষক সমিতি’র উপজেলা সভাপতি তাজুল ইসলাম, ভূমি আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ নজির উদ্দীন, সাংগঠনিক সম্পাদক স্বপন ভুঁইয়া, রাষ্ট্র সংস্কার আন্দোলনের শামিউল ইসলাম রাসু, সিপিবি গোবিন্দগঞ্জ উপজেলা সভাপতি অশোক আগরওয়ালা, সাধারণ সম্পাদক আল-মামুন মোবারক, ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক জাফরুল ইসলাম প্রধান, আদিবাসী নেতা গণেশ মুরমু, রাফায়েল হাসদা, রোমিলা কিছুকু, থমাস হেমব্রম প্রমুখ।

বক্তারা বলেন, ৬ বছর অতিবাহিত হলেও তিন সাঁওতাল হত্যার বিচার শুরু হয়নি যা রাষ্ট্রের চরম ব্যর্থতা। প্রশাসন হত্যাকারীদের বাঁচানোর চেষ্টা করছে। অন্যদিকে আদিবাসীদের বাপ-দাদার জমি ফেরত না দিয়ে তাদেরকে উচ্ছেদের ষড়যন্ত্র করা হচ্ছে। উন্নয়নে পিছিয়ে থাকা গাইবান্ধা জেলায় সর্বজন গ্রহণযোগ্য স্থানে ইপিজেড স্থাপনের দাবিকে অগ্রাজ্য করে আদিবাসী সাঁওতালদের দাবিকৃত স্থানে ইপিজেড স্থাপনের চেষ্টা ষড়যন্ত্রেরই অংশ। তারা , অবিলম্বে তিন সাঁওতাল হত্যার বিচার, বাপ-দাদার জমি ফেরতসহ ৭ দফা দাবি মেনে নেয়ার আহবান জানান।

প্রকাশের সময়: ০৬:৩০:২৬ অপরাহ্ন, সোমবার, ১৮ এপ্রিল ২০২২