গৌরব সাফল্য ঐতিহ্য ধারণ করে আজ ১৯ এপ্রিল বাংলাদেশ কৃষক লীগের পীরগঞ্জ উপজেলা শাখার ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে ।দিবসটি পালনে দিনভর বিশেস শোভাযাত্রা জাতির জনকের ভাস্কর্যে শৃদ্ধা নিবেদন, আলোচনা সভা, কেক কাটা ইফতার মাহফিল ও দেশ জাতি ও বিশ্ব উম্মার জন্য বিশেষ দোয়া করা হয় ।
সুখি কৃষক সুখী দেশ শেখ হাসিনার বাংলাদেশ কৃষক লীগের শ্লোগান ধারণ করে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা কৃষক লীগের সন্মেলন প্রস্তুতি কমিটির সভাপতি আলহাজ আব্দুর রাজ্জাক মিয়ার সভাপতিত্বে সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মেরাজুলের সন্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভারপ্রাপ্ত অধ্যাপক নুরুল আমিন রাজা, মৃখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা কৃষক লীগের সন্মেলন প্রস্তুতি কমিটির সভাপতি প্রাণকৃষ্ণ গোস্বামী পান্নু, সদস্য সচিব শহীদুল ইসলাম দুখু, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ মকবুল হোসেন সর্দার, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মন্ডল মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম লাবলু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসিয়ার রহমান মাস্টার, উপজেলা সন্মেলন প্রস্তুতি কমিটির সদস্য আতাউর রহমান প্রধান, সাখাওয়াত হোসেন মন্ডল সেন্টু, বিপ্লব মিয়া, প্রমুখ ।
প্রতিষ্ঠাবার্ষিকীতে উপজেলার ১৫ ইউনিয়নের বাংলাদেশ কৃষক লীগের সভাপতি-সাধারণ সম্পাদক সমর্থক জনপ্রতিনিধি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকগন উপস্থিত ছিলেন ।
সরকার বেলায়েত, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, পীরগঞ্জ (রংপুর) 

















