সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

চিরিরবন্দরে বিদ্যুৎস্পৃষ্টে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

দিনাজপুরের চিরিরবন্দরে ইলেকট্রিকের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুর রহমান ওরফে বাবু নামে এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে। এ ঘটনাটি  বুধবার রাত আনুমানিক ১০টায় উপজেলার গ্রামীণ শহর রানীরবন্দরে উইনার্স স্পোটিং ক্লাব ও পাঠাগারের দো-তলায় ঘটেছে। নিহত আব্দুর রহমান ওরফে বাবু খানসামা উপজেলার যুগিরঘোপা গ্রামের আব্দুল জলিলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই সময় আব্দুর রহমান ওরফে বাবু উইনার্স স্পোটিং ক্লাব ও পাঠাগারের দো-তলায় ইলেকট্রিক লাইনের কাজ করছিল। ইলেকট্রিক লাইনের কাজ করার সময় আর্কস্মিকভাবে বাবু বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। ঘটনা টের পেয়ে লোকজন তাকে সেখান থেকে উদ্ধার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথেই সে মারা যায়।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের আপত্তি না থাকায় মরদেহ তাদের নিকট হস্তান্তর করা হয়েছে।

প্রকাশের সময়: ০৬:৪৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০২২