দিনাজপুরের চিরিরবন্দর থানা পুলিশ নিজ শয়নকক্ষ থেকে সবুজ ওরফে মানিক (২০) নামে এক যুবকের গলায় ওড়না প্যাচানোবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনাটি বুধবার সন্ধ্যা আনুমানিক ৭টায় উপজেলার নশরতপুর ইউনিয়নের নশরতপুর গ্রামের পশ্চিম বালাপাড়া হঠাৎপাড়ায় ঘটেছে। নিহত মানিক পশ্চিম বালাপাড়া হঠাৎপাড়ার শফিকুল ইসলাম ওরফে ছপুর ছেলে।
এলাকাবাসি ও পারিবারিক সূত্রে জানা গেছে, ওই সময় বাড়িতে মানিক তার নিজ শয়নকক্ষে একাকীই ছিল। বাড়ির সকলের অজান্তে তার নিজ শয়নকক্ষের বাঁশের আড়ার সাথে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আতœহত্যা করে। পাশের বাড়ির জনৈক মহিলা তাদের বাড়িতে গিয়ে ঘরের মধ্যে মানিককে গলায় ওড়না প্যাচানো ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করে উঠলে ঘটনা জানাজানি হয়। খবর পেয়ে থানা পুলিশের এস আই শাহ আলমসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে এসে ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখতে পায় এবং উদ্ধার করেন। এলাকাবাসি অনেকেই ধারণা করছেন মানিকের মৃত্যু রহস্যজনক। এ ব্যাপারে এস আই শাহ আলম জানান, মরদেহে আতœহত্যার আলামত রয়েছে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো২৪.নেট-কে জানান, মানিকের মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় ইউডি মামলা দায়ের হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলেই মানিককের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 

















