সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

চিরিরবন্দরে অগ্নিকান্ডে পোশাক কারখানা ভস্মিভূত

দিনাজপুরের চিরিরবন্দরে অগ্নিকান্ডে মুজাহিদ গার্মেন্টস নামে একটি পোশাক কারখানা সম্পূর্ণরুপে ভস্মিভ‚ত হয়েছে। এ অগ্নিকান্ডের ঘটনাটি গত ২০ এপ্রিল বুধবার দিবাগত রাত আনুমানিক ৩টায় উপজেলার নশরতপুর ইউনিয়নের রানীপুর গ্রামে ঘটেছে। এতে অন্তত ২৫-৩০ লাখ টাকার মালামাল অগ্নিকান্ডে ভস্মিভ‚ত হয়েছে।

জানা গেছে, ওই সময় স্থানীয় লোকজন মুজাহিদ গার্মেন্টসের ভিতর থেকে ধোঁয়া উঠতে দেখতে পান। তারা গার্মেন্টসের মো. মামুন রশিদকে কারখানার ভিতর থেকে ধোঁয়া বের হওয়ার খবর দেন। কেউবা সৈয়দপুর, চিরিরবন্দর ও দিনাজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে খবর দেয়। মূর্হুতের মধ্যেই আগুনের লেলিহান শিখা ওই কারখানার চর্তুদিকে ছড়িয়ে পড়ে। কারখানাটিতে বৈদ্যুতিক লাইন থাকার কারণে লোকজন আগুন নিয়ন্ত্রণে এগিয়ে যেতে সাহস পাচ্ছিল না। খবর পেয়ে সৈয়দপুর, চিরিরবন্দর ও দিনাজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকান্ডের প্রকৃত কারণ জানা যায়নি। তবে অনেকইে ধারণা করছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে।

মুজাহিদ গার্মেন্টসের মালিক মো. মামুন রশিদ জানান, অগ্নিকান্ডে কারখানার ২২টি মেশিন, কাটা কাপড়, থান কাপড়, তৈরিকৃত বিভিন্ন পোশাকসহ বিভিন্ন মালামাল সম্পূর্ণরুপে ভস্মিভ‚ত হয়েছে। এতে তার আনুমানিক ২৫-৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

প্রকাশের সময়: ০৭:০৪:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০২২