মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

একই আসরে দুই প্রেমিকাকে বিয়ে করলেন প্রেমিক

একই আসরে দুই প্রেমিকাকে পাশাপাশি বসিয়ে বিয়ে করেছেন রোহিনী চন্দ্র বর্মণ (২৫নামে এক যুবক। পরে দুই বউকে একসঙ্গে ঘরে তুলেছেন তিনি।

বুধবার (২০ এপ্রিলপঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের লক্ষীদ্বার এলাকায় ঘটে এই ঘটনা রোহিনী চন্দ্র বর্মন ওই এলাকার যামিনী চন্দ্র বর্মনের ছেলে। বুধবার রাতে নিজ বাড়িতে আনুষ্ঠানিকভাবে এই বিয়ে হয় তাদের।

স্থানীয়রা জানানএকই ইউনিয়নের গাঠিয়াপাড়া এলাকার গিরিশ চন্দ্রের মেয়ে ইতি রানীর (২০সঙ্গে রনির প্রেমের সম্পর্ক দীর্ঘদিনের এক পর্যায়ে তারা মন্দিরে গিয়ে বিয়ে করেন। কিন্তু তারা বিয়ের বিষয়টি গোপন রেখেছিলেন।

বিয়ের কয়েক দিনের মধ্যে রোহিনী চন্দ্র নতুন করে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন লক্ষীদ্বার গ্রামের টোনোকিসর রায়ের মেয়ে মমতা রানীর (১৮সঙ্গে। প্রেমের সূত্রে মমতা রানীর সঙ্গে গত ১২ এপ্রিল রাতে দেখা করতে যান রনি। সেখানে দুজনকে একত্রে দেখে ফেলেন মমতার পরিবারের লোকজন। আটকে রাখেন রনিকে। পরে ১৩ এপ্রিল বিয়ের ব্যবস্থা করেন তাদের।

রনির বিয়ের খবর শুনে তার বাড়িতে অনশন শুরু করেন প্রথম স্ত্রী ইতি রানী পরে বুধবার রাতে রনির বাড়িতে পূণরায় আনুষ্ঠানিকভাবে দুই বিয়ে একসঙ্গে সম্পন্ন হয়। তবে এ ঘটনায় দুই পরিবারের কোনো অভিযোগ না থাকলেও এলাকায় এক চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে।

রোহিনীর বাবা যামিনী চন্দ্র বর্মন বলেন, ‘দুইজনকে একসঙ্গে ঘরে তুলতে আসাদের আপত্তি ছিল না। তবে আগের বিয়ের ব্যাপারে যেহেতু জানা ছিল নাতাই নতুন করে আমি আবার বিয়ের আয়োজন করেছি।’

ইতি রানীর বাবা গিরিশ চন্দ্র বলেন, ‘আমাদের কোনো অভিযোগ নেই। রোহিনীর বাড়িতে আনুষ্ঠানিক বিয়েতে আমরা তিন পরিবারের লোকজনই ছিলাম।’

বলরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব দেলোয়ার হোসেন বলেন, ‘বিষয়টি জেনেছি। তবে  ব্যাপারে কেউ কোনো অভিযোগ করেনি। সুত্রঃ সিটি নিউজ ঢাকা

প্রকাশের সময়: ০৯:৩০:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০২২