মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

পীরগঞ্জে কমিউনিস্ট পার্টির নারী সমাবেশ অনুষ্ঠিত 

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার জাবরহাট ইউনিয়ন কমিউনিস্ট পার্টির অফিস চত্বরে এ সমাবেশের আয়োজন করে উপজেলা কমিউনিস্ট পার্টি।
 সমাবেশে ভূমিহীন কৃষক ও ক্ষেতমজুর আন্দোলনের নারী নেত্রী  প্রবীণ কমরেড ফিরোজা বেগম (লাল বানু)র সভাপতিত্বে  বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট  কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য আবদুল্লাহ আল কাফী রতন, কেন্দ্রীয় কমিটির সদস্য নারী নেত্রী মনিরা বেগম অনু, সুব্রতা রায়, মুন্সিগঞ্জ জেলা কমিটির সভাপতি হামিদা খাতুন,  ঠাকুরগাঁও জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু সায়েম,  পীরগঞ্জ উপজেলার সভাপতি প্রভাত সমীর শাহজাহান আলম, সম্পাদক মর্তুজা আলম প্রমুখ।
উক্ত সমাবেশে বক্তারা তাদের বক্তব্যে নারীর অধিকার, মর্যাদা, শিক্ষা,  উন্নয়ন নারীর ক্ষমতায়ন নিশ্চিত ও নারী নেতৃত্ব ইত্যাদি বিষয়ে আলোচনা করেন । উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত  দুই শতাধিক নারী সমাবেশে অংশগ্রহণ করে ।

প্রকাশের সময়: ০৩:৪৩:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২২ এপ্রিল ২০২২