সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ফুলছড়িতে বজ্রঘাতে ২ শ্রমিক আহত

গাইবান্ধার ফুলছড়ি উপজেলা বজ্রঘাতে দুই শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আহতরা গাইবান্ধা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

স্থানীয়রা জানায়, শুক্রবার (২২) এপ্রিল সকাল থেকে বেশ কিছু শ্রমিক উপজেলার গজারিয়া এলাকায় ব্রহ্মপুত্র নদে বধ্যভূমি রক্ষা প্রকল্পের ক্রোসবাঁধ নির্মাণ কাজ করছিলেন। ১১টার দিকে বৃষ্টিসহ বিকট শব্দে বজ্রপাতের ঘটনা ঘটে। এসময় কাজে কর্মরত জেলার পলাশবাড়ী উপজেলার তালুকজারিমার হরিনাথপুর গ্রামের গেন্দু ব্যাপারির ছেলে সবুজ মিয়া (৩০) ও ওয়াহেদ আলীর ছেলে জাহিদুল ইসলাম (৩৫) গুরুতর আহত হয়।

স্থানীয়রা দ্রুত আহতদেরকে উদ্ধার করে ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাদের গাইবান্ধা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

গজারিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান খোরশেদ আলী খান বজ্রপাতে আহত হওয়ার ঘটনাটি সত্যতা নিশ্চিত করেছেন। এ বিষয়ে সবাইকে নিরাপদে ধাকতে পরামর্শ দেন তিনি।

ফুলছড়িতে বজ্রঘাতে ২ শ্রমিক আহত

প্রকাশের সময়: ০৭:২৫:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ এপ্রিল ২০২২