দিনাজপুরের খানসামা উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে পাকেরহাটে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ২২ এপ্রিল শুক্রবার উপজেলা প্রেসক্লাবের সভাপতি তাজ ফারাজুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নুরনবী ইসলামের সঞ্চালনায় প্রেসক্লাব কার্যালয়ে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. শামসুদ্দোহা মুকুল, ঢাকা মেডিকেল কলেজের নিউরো সার্জারী বিভাগের রেজিস্ট্রার ডা. নারায়ণ চন্দ্র রায় জয়, থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হুমায়ুন কবির, উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মোস্তফা আহমেদ শাহ্ ও সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, খানসামা উপজেলা বিএনপির সদস্য আজিজার রহমান শাহ্, খানসামা ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. সাইফুল ইসলাম, হোসেনপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মোনায়েম খান, পল্লী ইসলামী সংস্থা ও মাই ফ্রেশ ওয়াটার টেকনোলজির ব্যবস্থাপনা পরিচালক মো. লিয়ন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোয়াজ্জেম হোসেন, খানসামা প্রেসক্লাবের সভাপতি মোজাফফর হোসেন ও সহ-সভাপতি তফিজউদ্দিন আহমেদ, সাবেক ইউপি চেয়ারম্যান সাজেদুল হক সাজু, হাফিজ সরকার,
ইউপি সদস্য রশিদুল ইসলাম শাহ্, তহশিলদার নাদিমুল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ব্যবসায়ী আজমল হাবিব চৌধুরী জুয়েল, মজনু রহমান, সৈয়দ নওশাদ, শাহজামাল চৌধুরী, হামিদ শাহ্, জামিউল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের প্রচার সম্পাদক এস এম রকি, মহিলা বিষয়ক সম্পাদক চৌধুরী নুপুর নাহার তাজ, সদস্য নাহিদুল সাজু, উজ্জ্বল রায়, জে আর জামানসহ ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 

















