দিনাজপুরের হিলিতে মাদক বিরোধী অভিযানে ২১ পুরিয়া হেরোইন ও ১৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। সে হিলি পৌর এলাকার রাজধানী মোড়ের মৃত নবাব আলীর ছেলে আনসার আলী (৪৯)।
শনিবার (২৩ এপ্রিল) বেলা ১১ টায় রাজধানী মোড় এলাকা থেকে ইয়াবা ও হেরোইন সহ পুলিশ তাকে গ্রেপ্তার করে।
বিষয়টি নিশ্চিত করে হাকিমপুর থানা অফিসার ইনচার্জ খায়রুল বাশার শামীম জাগো২৪.নেট-কে জানান, শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী মোড় এলাকায় সঙ্গী ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করি। অভিযান চালিয়ে ২১ পুরিয়া (২ গ্রাম) হেরোইন এবং ১৭ পিস ইয়াবা সহ আনসার আলীকে হাতেনাতে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে দিনাজপুর জেল-হাজতে পাঠানো হবে।
স্পেশাল করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, দিনাজপুর 




















